বিধাননগর কমিশনারেটে রদবদল, কোর্টে মেসি-কাণ্ডের রিপোর্ট জমা দিতে সময় চাইল পুলিশ

Spread the love

প্রতিবেদন: যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রিপোর্ট জমা দিতে আরও সময় চাইল রাজ্য পুলিশ।মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রাজ্যের আইনজীবী কল্লোল মণ্ডল জানান, বিধাননগর পুলিশ কমিশনারেটে রদবদলের কারণে রিপোর্ট প্রস্তুত করতে দেরি হচ্ছে। বিচারপতি পরবর্তী শুনানির দিন ১১আগস্ট ধার্য করেন। গত বছর ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা, ভাঙচুরের অভিযোগ ওঠে। টিকিট কেটেও অনেকে মেসিকে দেখতে না পাওয়ার অভিযোগ তোলেন। ঘটনার পর অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার হন। জামিনে ছাড়া পেয়ে তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। অরূপের রক্ষাকবচ মামলায় হাইকোর্ট স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয় এবং পুলিশের কাছে রিপোর্ট তলব করে। মঙ্গলবার পুলিশ জানায়, ওই রিপোর্ট জমা দিতে তাদের আরও কিছুটা সময় লাগবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*