গভীর রাতে হাওড়ায় শুটআউট, জখম এক যুবক

Spread the love

প্রতিবেদন: মঙ্গলবার গভীর রাতে হাওড়ায় শুটআউট। গুলিতে গুরুতর জখম এক যুবক। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ আসে। দূষ্কৃতীদের খোঁজ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার লিলুয়ার ভার্মা কলোনিতে আতঙ্ক ছড়িয়েছে। জখম যুবকের নাম মালিঙ্গা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ভার্মা কলোনির এক নির্দিষ্ট জায়গায় রোজকার মত মদের আসর বসেছিল। সেখানে কোনও কিছু নিয়ে বচসা শুরু হয়। আশপাশের বাসিন্দারা রাতের দিকে চিৎকার চেঁচামেচি শুনে অনেকে বেরিয়ে আসেন। বিবাদ চরমে উঠলে আচমকা এক যুবক গুলি চালিয়ে দেয়। তাতেই জখম হন মালিঙ্গা নামে এক যুবক। অভিযোগ, তারা এক সঙ্গেই বসে মদ্যপান করছিল। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে বাকিরা পালিয়ে যায়। রক্তাক্ত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পুলিশ দূষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*