আরো ১২

Spread the love
  1. রেপো রেট অপরিবর্তিতই রইল। ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তিনদিনব্যাপী মনিটরি পলিসি কমিটির বৈঠকের পর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, আপাতত অপরিবর্তিত রাখা হচ্ছে রেপো রেট।
  2. অপরিবর্তিত রেপো রেট, ফলে আপাতত বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই।
  3. মঙ্গলবার গভীর রাতে হাওড়ায় শুটআউট। গুরুতর জখম এক যুবক। পলাতক দূষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে লিলুয়ার ভার্মা কলোনিতে তুমুল উত্তেজনা।
  4. জখম চোখের চিকিৎসার জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।
  5. বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএমে যাওয়ার নির্দেশ দেন। সেখানকার চক্ষু বিভাগ মেডিক্যাল বোর্ড গঠন করে বিদেশযাত্রার প্রয়োজনীয়তা আছে কিনা জানাবে, নির্দেশ বিচারপতির।
  6. তাঁর মক্কেল এসএসকেএম হাসপাতালে যাবেন না, আদালতেই জানালেন অভিষেকের আইনজীবী। পরে পুরো মামলাই খারিজ করলেন বিচারপতি।
  7. নেট-এর নম্বরের ভিত্তিতেই করা হবে পিএইচডিতে ভর্তি। আলাদা করে আর কোনও প্রবেশিকা নিতে পারবে না বিশ্ববিদ্যালয়গুলি, জানাল শিক্ষা দফতর।
  8. পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতপুষ্ট সন্দেহভাজন নয় জঙ্গিকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ।
  9. সীমান্তে সন্ত্রাস চালিয়ে অস্থিরতার সৃষ্টির পরিকল্পনা, দাবি পুলিশের, ধৃতদের মধ্যে চারজন নাবালকও রয়েছে।
  10. সকাল থেকে দক্ষিণের একাধিক জেলায় আকাশ কালো করে শুরু তুমুল বৃষ্টি।
  11. রকেট হামলায় পণ্যবাহী ভারতীয় জাহাজ ধ্বংস ইয়েমেন উপকূলে, উদ্ধার ১৩ জন ভারতীয়-সহ ১৪ নাবিক, নেপথ্যে কি জঙ্গি সংগঠন হুথি, আশঙ্কা বিদেশ মন্ত্রকের
  12. বুধবার দিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত সাংবাদিক বৈঠক নিয়ে ব্যাপক কৌতুহল দেখা দিয়েছে। এর সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই, ঘোষণা বিদেশ মন্ত্রকের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*