আবার কি বড় ধাক্কা খেতে চলেছে কালীঘাট তৃণমূল? কাকলি ঘোষদস্তিদারের সঙ্গে একান্তে কথা সাংসদ রাজীব কুমারের

Spread the love

প্রতিবেদন: সেই হারাধনের দশটি ছেলের গল্প। এবার কি আরও এক সাংসদকে হারাতে চলেছে মমতা শিবির? ছবিটা স্পষ্ট না হলেও জল্পনা কিন্তু শুরু হয়েছে। আর এবার জল্পনার কেন্দ্রে মমতার একদা অত্যন্ত আস্থাভাজন প্রাক্তন আইপিএস তথা বর্তমানে তৃণমূলের রাজ্যসভা সাংসদ রাজীব কুমার। প্রশ্ন তিনিও কি এবার শিবির বদলাতে চলেছেন? সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের মতো তিনজন সাংসদ এরই মধ্যে বিজেপিতে নাম লিখিয়ে সাংসদ হয়েছেন। কোয়েল মল্লিক ইস্তফা দিয়ে বসে আছেন। কোনদিকে যাবেন তা নিয়ে দোটানায়। এবার তৃণমূলের আরও এক রাজ্যসভা সাংসদ রাজীব কুমারও সেই তালিকায় নাম লেখাতে চলেছেন বলেই খবর। ঘটনার সূত্রপাত বুধবার। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করতে বাংলার সাংসদদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাতিল। সেই বৈঠকে সংসদ চত্বরে বিজেপি এবং এনসিপিআই সাংসদদের পাশাপাশি তৃণমূলের তরফে ছিলেন রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডল। সূত্রের খবর, সেখানেই কাকলি ঘোষদস্তিদারের সঙ্গে একান্তে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় রাজীব কুমারকে। তারপরই জল্পনা ছড়ায় প্রাক্তন এই আইপিএসকে নিয়ে। এরপর জল্পনায় আরও ঘি ঢেলে কাকলি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। যেখানে তাঁর পাশে দেখা যায় রাজীব কুমারকে। তবে কাকলি বা রাজীব কেউই এখনও পর্যন্ত এই নিয়ে প্রকাশ্যে একটা শব্দও খরচ করেননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*