ডবল ইঞ্জিন সরকার, শিল্পপতিদের নির্ভয়ে বিনিয়োগের আহবান মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার। নেই তোলাবাজি, সিন্ডিকেট রাজ। সম্পূর্ণ বন্ধ হবে গুন্ডামিও। শিল্পপতিদের নির্ভয়ে বিনিয়োগের আহবান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মিলন মেলা প্রাঙ্গণে বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধন করে তিনি এই কথা বলেন।

গত পঞ্চাশ বছরে রাজ্যের শিল্পায়ন নিয়ে হতাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তখন নানা কারণে রাজ্যে শিল্প পরিবেশ ছিল না বলেন। এখন রাজ্যে যে ডবল ইঞ্জিনের সরকার আছে, তারা সর্বতোভাবে শিল্প বান্ধব, শিল্পায়নে সব রকম সহযোগিতা করবে বলে তিনি দৃঢ ভাবে বার্তা দেন।
রাজ্যে মাত্র তিন মাস তাঁদের সরকার এসেছে। এর মধ্যে তাঁরা অনেক কাজ করার চেষ্টা করেছেন। এই সব কাজ সুষ্ঠু, মসৃণ ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি শিল্পপতিদের সহযোগিতা আহবান করেন৷ বলেন, এবার শিল্প ক্ষেত্রে প্রভূত উন্নয়ন হবে। গত পঞ্চাশ বছরের শিল্প খরা দূর হবে।

আজ মিলনমেলায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান উপস্থিত শিল্পপতি, ব্যবসায়ীরা। তিনি সব স্টলগুলি ঘুরে দেখেন। বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধন করে জানিয়ে দেন, রাজ্যে এই শিল্প সহ সব শিল্পের ভাল সম্ভাবনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*