রোজদিন ডেস্ক :
আরএসএস প্রধান মোহন ভাগবতের চলতি মাসে কানাডা সফর ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কানাডারই দুই সাংসদ হেদার ম্যাকফার্সন ও জেনি কোয়ান আর এস এসের প্রধানের ওই দেশ সফর নিয়ে তীব্র বিরোধিতায় সরব হয়েছেন। তাঁরা এই সংগঠন কে নিষিদ্ধ করার দাবি ও করেন। যা নিয়ে অস্বস্তি তে কেন্দ্র ও বিজেপিও।
সূত্রের খবর, কানাডার দুই সাংসদ ওই দেশের জন নিরাপত্তা, অভিবাসন ও নাগরিকত্ব, বিদেশনীতি বিভাগের মন্ত্রীদের পৃথকভাবে খোলা চিঠি ও দিয়েছেন। তাঁদের মতে, মোহন ভাগবত কানাডা সফর দেশের নাগরিকদের পক্ষে বিপজ্জনক হতে পারে। তৈরি হতে পারে সামাজিক বিশৃঙ্খলা। কানাডায় আর এস এস প্রধানের জন্য কোন জায়গা নেই বলেও তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন।
আগামী ৩১ আগস্ট মোহন ভাগবতের কানাডা যাওয়ার কথা। এই প্রেক্ষিতে ওই দেশের ই দুই সাংসদের তীব্র বিরোধিতায় সরকারের অন্দরে ও অস্বস্তি দেখা দিয়েছে। ভাগবতের বিরুদ্ধে দুই সাংসদ ঘৃণা, বিদ্বেষমূলক ভাষণ, ধর্মীয় সংখ্যা লঘুদের বিরুদ্ধে হিংসায় উসকানি, ভারত ও কানাডায় সমালোচক দের ভয় দেখানো, এমন কি অপরাধী ও তালিকা ভুক্ত সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগের ও গুরুতর অভিযোগ এনেছেন৷
এই দুই সাংসদ ই নিউ ডেমোক্রেটিক দলের সদস্য।। গত বছর অবধি এর নেতা ছিলেন জগমিত সিংহ, যাঁর বিরুদ্ধে ভারতে শিখ দাঙ্গা, খলিস্থানপন্থী কাজের অভিযোগ আছে।
কানাডার দুই সাংসদ পরিস্কার জানান, তাঁরা হিন্দুদের বিরোধী না, আর এস এস ও তাদের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে। শুধু তাঁরাই না, কানাডার অন্যান্য বেশ কয়েকটি সংগঠন ও মোহন ভাগবতের প্রস্তাবিত সফরের বিরোধিতা করে সরকারের বিভিন্ন মহল, মন্ত্রীদের চিঠি দিয়েছে। যা মোহন ভাগবতের কানাডা সফর নিয়ে রীতিমত প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment