দুর্গাপূজা, সবাইকে ঢালাও অনুদান নয় রাজ্যের

Spread the love

রোজদিন ডেস্ক : 
দুর্গাপূজার আর মাত্র দু-মাস বাকি। পালাবদলের রাজ্যে এবার আগের মত পুজোয় ঢালাও অনুদান মিলবে না, আগেই ইঙ্গিত দিয়েছিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, যাদের খুব প্রয়োজন, এবার তাদেরই পুজোয় অনুদান দেবে রাজ্য।
নবান্ন সূত্রে প্রকাশ, যে সব পুজো কমিটির বাজেট দশ লক্ষ টাকার কম, এবার তাদেরই শুধু অনুদান দেওয়ার কথা ভাবছে রাজ্য।
কলকাতার পুজো কমিটিগুলির সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ সেখানে উপস্থিত ছিলেন। ফোরামের পক্ষে অঞ্জন উকিল, সন্দীপন ব্যানার্জি প্রমুখও সেখানে ছিলেন।।
ফোরাম সূত্রে প্রকাশ, মুখ্যমন্ত্রীর অত্যন্ত সদর্থক মনোভাব নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের কথা শুনেছেন। শহরবাসীকে সুন্দর পুজো উপহার দেওয়ার জন্য তাঁদের কাজে নেমে পড়তে বলেছেন৷ বৈঠকে পুজোর অনুদান, বিদ্যুতে ছাড়, রাস্তা, গলির পুজো ইত্যাদি সব বিষয়ে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁদের জানান, সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে আলোচনা করে এই মাসেই বৈঠক করে সিদ্ধান্ত জানিয়ে দেবেন।
ছোট পুজো কমিটিগুলিকেই যে সরকার অনুদান দেওয়ার কথা ভাবছে তার ইঙ্গিত মেলে।
বড় পুজো কমিটিগুলি সরকারের এই মনোভাবকে স্বাগত জানিয়েছে। তাঁরা নিজেদের পুজোর খরচ নিজেরাই সংগ্রহ করে নেবেন।
ছোট পুজোর উদ্যোক্তারাও সরকারের এই মনোভাবে খুশি।
উল্লেখ্য, ২০২০ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী এই পুজো অনুদান চালু করেন। গত বছর তা এক লপ্তে বৃদ্ধি করে এক লক্ষ দশ হাজার টাকা করা হয়। বড় পুজো কমিটিদেরও তা দেওয়া হোত। এবার ছোট পুজো কমিটিগুলি মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেন, সেই দিকে তাকিয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*