প্রতিবেদন: গত সপ্তাহেই আটজন নতুন বিচারপতি।পেয়েছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৯ জনের নাম প্রস্তাব করলেও রাষ্ট্রপতি ভবন থেকে আটজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার শপথ নেবেন ওই আট বিচারপতি। এরই মধ্যে আরও খুশির খবর। এবার স্থায়ী প্রধান বিচারপতিও পেতে চলেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নামও সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। ওই পদে বম্বে হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠ্ঠলরাও ঘুগের নাম সুপারিশ করেছে কলেজিয়াম। এছাড়াও তাদের নতুন সুপারিশে একাধিক হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে। এখন কলেজিয়ামের প্রস্তাব রাষ্ট্রপতি ভবনের অনুমোদন পেলেই আনুষ্ঠানিক ভাবে বিচারপতি রবীন্দ্র বিঠ্ঠলরাও ঘুগের নাম ঘোষণা করা হবে। অনেকদিন ধরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদটি শূন্য রয়েছে। সিনিয়র বিচারপতি তপোব্রত চক্রবর্তীই আপাতত অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন।

Be the first to comment