পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. নবান্নে এক অনুষ্ঠানের মাধ্যমে লোকতন্ত্র সেনানি সম্মান প্রদান কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লোকতন্ত্র সেনানিদের মাসিক দশ হাজার টাকা ভাতা দেওয়া হবে। শুভেন্দু বলেন, ‘বীর সেনাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। বীর সেনাদের আদর্শের উপরে দাঁড়িয়ে নতুন রাজ্য সরকার।’
  2. রাজ্য সরকারি উদ্যোগে ‘অভয়া’কে স্মরণ। রাজ্যের সব সরকারি হাসপাতালে ২ মিনিটের নীরবতা পালন করা হয়। সকাল ১১টা থেকে সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ২ মিনিটের নীরবতা পালন হয়েছে।
  3. হালিশহরে ভূতবাগান মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর স্লোগান। গাড়িতে কাদা লেপে দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, শান্ত এলাকা অশান্ত করতে এসেছেন মমতা।
  4. হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজ তুমুল বিক্ষোভের সঙ্গে বিজেপি কর্মী, সমর্থকরা জড়িত নয় বলে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন।
  5. সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে রাজ্য বিজেপি। একাধিক জেলায় নেতৃত্ব বদল হতে চলেছে।
  6. রাজ্যে পালাবদল হতেই বিজেপির একমাত্র সদস্যের হাতেই এল পঞ্চায়েতের ক্ষমতা।তিনিই হলেন নতুন গ্রাম পঞ্চায়েত প্রধান।ঘটনাটি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের।
  7. মহারাষ্ট্রের নাসিকে পর পর দু’বার ভূমিকম্প। প্রথম কম্পন অনুভূত হয় শনিবার রাত ১০টা নাগাদ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩। এর পরে রবিবার ভোর ৫টা নাগাদ ফের একটি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩। মহারাষ্ট্র-গুজরাট সীমান্তের কাছে ভূমিকম্পের উৎস।
  8. ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন লিলুয়ার এক প্রমোটার। অভিযোগ, ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চাওয়ার হয়েছিল তাঁর থেকে। আরও অভিযোগ, আগে ৫০ লক্ষ দেওয়া হয়েছিল, তার পরেও আরও টাকা চাওয়া হয়।
  9. ষষ্ঠ শ্রেণির বিশেষ ভাবে সক্ষম এক ছাত্রকে যৌন হেনস্থা ও মারধর করার অভিযোগ উঠল এক পুলকার চালকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রের পরিবার।
  10. রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালে। রবিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হন এলাকার এক বাসিন্দা। তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কিন্তু ওই ব্যক্তির পরিবারের সদস্যরা তা মানতে নারাজ। এর পরেই তাঁরা হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
  11. আবাস যোজনার ঘরের ছবি তুলতে গিয়ে শ্লীলতাহানির শিকার। ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। হিঙ্গলগঞ্জ থানার চার নম্বর স্যান্ডেলেরবিল এলাকার ঘটনা।
  12. গ্রেপ্তার বিহারের কুখ্যাত মাফিয়া সুবোধ সিংয়ের শাগরেদ জয়বিন্দ চৌধুরী। একই সঙ্গে গ্রেপ্তার আরও এক দুষ্কৃতী আফসার আলী। তাদের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল, একটি ওয়ান শটার বন্দুক এবং নগদ ১ লক্ষ ২৪ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়েছে। মোহনপুর থানার পুলিশ শনিবার মাঝরাতে গ্রেপ্তার করে দুই দুষ্কৃতীকে।
  13. অন্ডালের মাধবপুর সংলগ্ন পদ্মাবতী থানা এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। শনিবার গভীর রাতে ইসিএল-র একটি পরিত্যক্ত আবাসন থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র ও ২৫০ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়। রাঁচি থেকে গ্রেপ্তার কুখ্যাত কয়লা মাফিয়া শামসের হোসেন ও আর্মস ডিলার খাইরুল আলমকে জেরা করেই এই বিপুল অস্ত্রের সন্ধান মেলে।
  14. বাঁকুড়ার বড়জোড়ায় হাতির তাণ্ডব। যার জেরে ভেঙে গিয়েছে একাধিক মাটির বাড়ি। শনিবার রাতে গ্রামে ঢুকে তাণ্ডব চালায় দাঁতালের দল।
  15. ১৬ নম্বর জাতীয় সড়কে পাকুরিয়া ব্রিজের উপর দুর্ঘটনা। মৃত এক বাইক চালক। শনিবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*