রোজদিন ডেস্ক :
হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজ তুমুল বিক্ষোভের সঙ্গে বিজেপি কর্মী, সমর্থকরা জড়িত নয় বলে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন।
বলেন, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার ওপর মহিলা, এই ভাবে ওঁর গাড়িতে হামলা করা, কুকথা বলা কোনভাবেই সমর্থন করা যায় না, যাঁরাই এই সব করেছেন, তিনি তীব্র ধিক্কার জানান।
শমীক ভট্টাচার্য বলেন, প্রতিবাদ, বিক্ষোভে কালো পতাকা দেখানো যায়, কিন্তু এই ভাবে হেনস্থা, গাড়িতে হামলা, কুকথা বলা, এই সব এখানকার সংস্কৃতি না, তাঁরা কোন ভাবে এর সমর্থন করেন না বলে দৃঢ়ভাবে জানিয়ে দেন।
উল্লেখ্য, আজ দুপুরে হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করে চোর, ডাকাত রানি ইত্যাদি ধ্বনি, তাঁর গাড়ি লক্ষ্য করে কাদা, ইঁট, পাথর ইত্যাদি ছোঁড়েন স্থানীয় মানুষজন। তাঁদের হাতে কোন দলীয় পতাকা ছিল না, তৃণমূল নেতাদের অভিযোগ, বিজেপিই এর হোতা, তাঁরাই এই সব হামলা করেছেন।

Be the first to comment