রোজদিন ডেস্ক :
শিল্পায়ন তাঁদের পাখির চোখ৷ এই লক্ষ্যে চলতি আগস্ট মাসেই কেন্দ্রের ” ভব্যা ” প্রকল্পে প্রস্তাব জমা দেবে রাজ্য সরকার।। আজ শিল্প মন্ত্রী তাপস রায় এই কথা জানিয়ে বলেন,এই প্রকল্পর শর্ত অনুযায়ী জমি, বিশদ প্রকল্প রিপোর্ট, প্রয়োজনীয় শিল্প পরিকাঠামো তৈরির কাজ একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এর মধ্যে নদীয়ার ধুবুলিয়ায় ১১৮.৫ একর জমি ও,পশ্চিম বর্ধমানের ঢাকেশ্বরী কটন মিল এলাকায় ১৯৩.২৯ একর জমি চিহ্নিত করা হয়েছে।

তাপস রায় জানান,ভব্যা প্রকল্পর আওতায় প্রস্তাব দিতে গেলে ন্যুনতম একশো একর জমি দরকার। তার নথিপত্র ত্রুটিমুক্ত, পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা সহ সব রকম দায়মুক্ত হওয়া প্রয়োজন। এই ধরনের জমি পাওয়া সহজ না হলেও ধুবুলিয়া ও পশ্চিম বর্ধমানে এই জমি চিহ্নিত করা হয়েছে।
তাপস রায় আরও জানান, টাটাকে রাজ্যে আনার চেষ্টা হচ্ছে। তাঁদের সঙ্গে যোগাযোগে আছেন৷ অটো মোবাইল ছাড়াও টাটাদের অনেক কিছু আছে। তবে সিঙ্গুরের কারখানা বাবদ ওই সংস্থাকে সাড়ে সাতশো কোটি টাকা দিতে হবে, এই সবই মমতা ব্যানার্জি চাপিয়ে দিয়ে গেছেন বলে তিনি ক্ষুব্ধভাবে জানান৷ বলেন এটা তো আদালতের নির্দেশ।
এই ছাড়া ওখানে যাঁরা জমি দিয়েছিলেন, অন্যদের সঙ্গেও কি করা যায়, এই সব নিয়ে কথাবার্তা চলছে।
পুজোর আগে শিল্প নিয়ে একটি সুখবর দেন তাপস রায়। বলেন, আগামী ১৭ আগস্ট পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্সের গ্রিন ফিল্ড ইস্পাত প্রকল্প উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করবেন।

Be the first to comment