তরুণ তেজপালের মুখ বন্ধ করতে চায় বিজেপি : অভিযোগ কন্যা কারা তেজপালের

Spread the love

রোজদিন ডেস্ক: বিজেপি তরুণ তেজপালের মুখ বন্ধ করতে চায়। বিশিষ্ট সাংবাদিক, তহেলকা প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের কন্যা কারা তেজপাল এই অভিযোগ করে বলেন , তাঁর বাবা সম্পূর্ণ নির্দোষ।
উল্লেখ্য, ২০১৩ সালে তরুণী সহকর্মী কে গোয়ায় লিফটে ধর্ষণের অভিযোগে বম্বে উচ্চ আদালত তরুণ তেজপাল কে দশ বছরের কারাদন্ড দিয়েছে।
এইদিন তাঁর কন্যা কারা সমাজ মাধ্যমে বলেন, তহেলকার সাংবাদিকতা স্বাধীন, নির্ভয় ছিল। এর প্রতিষ্ঠাতা সম্পাদক তাঁর বাবা তরুণ তেজপালের সাংবাদিকেতায় সরকার রুষ্ট হোত। বিজেপি সরকারের কাছে তিনি কাঁটার থেকেও বেশি ছিলেন। তাঁকে নীরব করার জন্য ই ধর্ষকের তকমা দেওয়া হোল। বিজেপি কে তীব্র কটাক্ষে বিঁধে কারা তেজপাল বলেন, এটা এমন অপরাধ যে, কেউ তাঁর হয়ে বলতে আসার ও সাহস করবেন না।
উল্লেখ্য, উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে তরুণ তেজপাল শীর্ষ আদালতে যাওয়ার কথা ভাবছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*