প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর হামলার তীব্র নিন্দা প্রদেশ কংগ্রেস সভাপতির

Spread the love

রোজদিন ডেস্ক: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রবিবার হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র ওপর হামলার তীব্র নিন্দা করেছেন। একে তিনি বিজেপির পরিকল্পিত হামলা বলে মনে করেন। রাজ্য সরকার কে তোপ দেগে বলেন,এখানে আইনের শাসন না, শাসকের আইন চলছে। রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করা সরকার ও প্রশাসনের দায়িত্ব। তা পালনে বর্তমান বিজেপি সরকার ব্যর্থ বলে শুভঙ্কর সরকার জানান।
আর জি করের নির্যাতিতার বিচার নিয়েও বিজেপি র সমালোচনা করেন তিনি। এই ব্যর্থতা থেকে মানুষের নজর ঘোরাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী র ওপর হামলা কিনা প্রশ্ন তোলেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি সংশয় ব্যক্ত করে বলেন,প্রাক্তন সরকার যেমন বিজেপি কে অক্সিজেন দিত, এই সরকার ও কি তৃণমূল কে অক্সিজেন দিতে এই হামলা করলো?
এই হামলার কোন ও আগাম খবর গোয়েন্দা দের কাছে ছিল কিনা তিনি জানতে চান। রাজনৈতিক মতভেদ থাকলেও তাঁরা মনে করেন, রাজ্যের প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রী র নিরাপত্তা র দায়িত্ব রাজ্য সরকারের ই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*