দশে দশ

Spread the love
  1. মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজ্যের রাষ্ট্রীয় স্বয়ংসেবক মুখ্য কার্যালয় কেশব ভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  সন্ধ্যা ৬.৫২ মিনিটে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রায় ঘণ্টা আড়াই ছিলেন।
  2. আজ ধর্মতলার নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত তিরঙ্গা যাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  3. ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্রছাত্রীরা সোমবার রাজ্য বিধানসভার উদ্দেশে মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। এ দিন ঝাড়খণ্ডে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে আন্দোলনকারী পড়ুয়ারা।
  4.  হাইকোর্টে ধাক্কা খেয়ে, চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেই মামলার শুনানি হবে।
  5. বিরল রোগে আক্রান্ত বালুরঘাটের অর্কজিৎ মণ্ডলের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার অর্কজিৎকে নিয়ে সুকান্তর সঙ্গে দেখা করে তার পরিবার।
  6. শনি ও রবিবারের পর সোমবারও ফের ভবানীভবনে তলব করা হয়েছে অভিষেকের পিএ সুমিত রায়কে। আজ ডেবরা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
  7. পাত্রসায়েরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রা। পাত্রসায়ের ব্লকের হলুদ বনির মোড় থেকে পাত্রসায়ের ব্লক অফিস পর্যন্ত এই পদযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ, রাজ্য সরকারের বন, পরিবেশ ও সমবায় দপ্তরের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী, ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারা, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী তাপস বোস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
  8. শনিবার জলপাইগুড়ি  জেলার রাজগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুকুর জান এলাকায় ঢুকে দীপঙ্কর গোপ নামে এক চা চাষিকে অপহরণ করে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীদের দল। সম্প্রতিই বিএসএফ চোরাচালানের চেষ্টা রুখে দিয়েছিল। আটক করা হয় এক বাংলাদেশিকে। তার বদলা নিতেই এই কৃষককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ।
  9. অতিরিক্ত বৃষ্টির জেরে জলস্তর বেড়ে যায় ঝুমি নদীতে। নদীর জল উপচে জলবন্দি হয়ে পড়েছে ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের জয়কুণ্ডু ও শ্যামচক গ্রাম।
  10. সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে কার্যত বৃষ্টি বিরতির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য বৃষ্টির কোনও পূর্বাভাস বা সতর্কতা নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*