প্রতিবেদন: পুলিশ লক আপে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে হালিশহরে তখন তাঁর কনভয়ের ওপর হামলা হয়। ইট, পাথর, চটি, জল, কাদা ছোঁড়া হয় বলে অভিযোগ করেন তৃণমূলনেত্রী। তাঁর সঙ্গী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, গোটা ঘটনা বিজেপির মস্তিস্কপ্রসূত। তৃণমূলনেত্রীকে খুন করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার রাজ্য জুড়ে জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। দুপুর তিনটে থেকে মিছিল শুরু হবে। তার আগে দুপুর দুটো নাগাদ রাজ্য বিধানসভা চত্বরে প্রতিবাদ, বিক্ষোভ দেখাবেন তৃণমূল বিধায়করা। দুপুর তিনটে নাগাদ শ্যামবাজার মোড়ে হবে প্রতিবাদ সভা। রাজাবাজার মোড়েও প্রতিবাদ, বিক্ষোভ দেখাবেন তৃণমূল কর্মীরা।

Be the first to comment