প্রতিবেদন: কাজ নিয়ে দরকারি কথা বলার আছে। এই অজুহাতে নিজের পানশালারই এক মহিলা কর্মীকে বাড়িতে ডাকেন পানশালার মালিক। সেখানে সুযোগ বুঝে তাঁকে ধর্ষণ করা হয়। এরপর ভয় দেখিয়ে তাঁর মুখ বন্ধ রাখতে বলা হয়। শেষ পর্যন্ত ওই মহিলার অভিযোগের ভিত্তিতে দক্ষিণ কলকাতার একটি অভিজাত শপিং মলের পানশালার মালিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জাভেদ আহমেদ। নির্যাতিতার অভিযোগ, ধর্ষণের পর তাঁকে বেধড়ক মারধর করে অভিযুক্ত। তাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কয়েকদিন হাসপাতালেও থাকতে হয়েছিল। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি যাদবপুর থানায় লিখিত অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে যাদবপুর থানা। নির্যাতিতার আরও অভিযোগ, থানায় জানানোর আগে লাগাতার হুমকি শুনতে হয়েছে তাঁকে। পুলিশ কিছু করতে পারবে না, তাঁকে বারবার এমনই বলে পানশালার মালিক জাভেদ আহমেদ, বলেই দাবি নির্যাতিতার।

Be the first to comment