রাজ্য পুলিশের ফ্রিজ করা আরও চার অ্যাকাউন্ট খুলতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, বুধবার হতে পারে শুনানি

Spread the love

প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের আরও ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার পুলিশি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। সাইবার অপরাধ সংক্রান্ত একটি এফআইআরের ভিত্তিতে রাষ্ট্রায়ত্ব ইন্ডিয়ান ব্যাঙ্কের ওই অ্যাকাউন্টগুলিতে লেনদেন বন্ধ করা হয়েছে বলে দাবি করেছে দল। আদালতে পেশ করা আবেদনে তারা জানিয়েছে, ওই অ্যাকাউন্টগুলিতে কোনও বেআইনি লেনদেনের প্রমাণ পাওয়া যায়নি। আদালত তাদের আবেদন গ্রহণ করেছে। আগামীকাল বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলবার তৃণমূলের আইনজীবী জানান, ফ্রিজ করা অ্যাকাউন্টগুলি থেকে প্রয়োজনীয় খরচের জন্য টাকা তোলার অনুমতি দেওয়া হোক। প্রয়োজনে এই ক্ষেত্রেও স্পেশাল অফিসার নিয়োগ করা যেতে পারে। এর আগে ইডি তৃণমূলের মোট ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল। সেই ৩টি অ্যাকাউন্টে মোট ৪৪০ কোটি টাকা রয়েছে। দলের দৈনন্দিন কাজের জন্য ওই অ্যাকাউন্ট থেকে টাকা ব্যবহারের অনুমতি চেয়ে ইডির সিদ্ধান্তে হস্তক্ষেপ এবং অন্তর্বর্তী স্থগিতাদেশের আর্জি জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*