রোজদিন ডেস্ক :
অভয়া কান্ডে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই এবার পুলিশের জালে পড়লেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক (Ex-MLA) নির্মল ঘোষ। দীর্ঘদিন ধরে তিনি গা ঢাকা দিয়েছিলেন। ওড়িশা থেকে আজ তাঁকে গ্রেফতার করে পুলিশ। গত ৯ আগস্ট অভয়ার দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেওয়ার পর পুলিশ তাঁর খোঁজে হন্যে হয়ে খোঁজ শুরু করে। তাঁকে ওড়িশা থেকে নিয়ে আসা হচ্ছে।
অভয়ার মৃতদেহ দ্রুত সৎকারের ঘটনায় প্রথম থেকেই পরিবারের নিশানায় ছিলেন নির্মল ঘোষ। দুই প্রাক্তন কাউন্সিলর সোমনাথ দে, সঞ্জীব মুখার্জির সঙ্গে নির্মল ঘোষের বিরুদ্ধেও অভয়ার বাবা অতি সম্প্রতি এফআইআর করেন।
এক মাস আগে তাঁর পুত্র তীর্থঙ্কর ঘোষও অন্য ঘটনায় গ্রেফতার হয়েছেন।
আজ ভুবনেশ্বরের এক হোটেল থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে বলে এখন অবধি পাওয়া খবরে জানা যায়।
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে এলাকায় বহু অভিযোগ। অভয়া কান্ডে তাঁর নাম জড়ালেও প্রাক্তন সরকার এই নিয়ে কোন ব্যবস্থাই নেয়নি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জি, শ্রম মন্ত্রী অর্জুন সিং এই ঘটনায় সন্তোষ ব্যক্ত করেন।
তাঁদের আশা, অভয়ার নৃশংস ধর্ষণ ও হত্যা ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটিত হবে।
পরিবার ও পুলিশের এই সক্রিয়তায় সন্তুষ্ট বলে জানা যায়।

Be the first to comment