পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. এই বছরেই পুর্নাঙ্গ বই বাংলা ও ইংরেজিতে প্রকাশিত হবে। বিকাশিত ভারতে শ্যামাপ্রসাদের চিন্তার প্রসার ঘটুক, নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে ইকোপার্কে তৈরি হবে তাঁর ১২৫ ফুটের মূর্তি। হুগলিতে শ্যামাপ্রসাদের নামে তৈরি হবে লাইব্রেরি। নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
  3. শ্যামাপ্রসাদ জন্ম জয়ন্তীতে নানান কর্মসূচি হবে। ৬ জুলাই সরাকারিভাবে যে কমিটি হয়েছিল তার প্রথম বৈঠক হয় আজ।
  4. বুধবার রাতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (NRS)-এর শৌচাগার থেকে উদ্ধার হয় ৩০ বছর বয়সি এক নার্সের অচেতন দেহ।
  5. ঘটনার খবর পেয়েই বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এই ঘটনার স্বাধীন তদন্ত করবে স্বাস্থ্য দপ্তর। তার জন্য ইতিমধ্যেই কমিটি গড়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার স্বামীর অনুরোধে NRS-এর নার্সের ময়নাতদন্ত হবে কলকাতা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে।
  6. বেঙ্গল এসটিএফের হাতে পাক জঙ্গি গ্রেপ্তার নিয়ে একাধিক তথ্য দিলেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা। কজনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তার নেটওয়ার্ক কোথায় কোথায় ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ফোর্ট উইলিয়াম মানচিত্র পাওয়া যাওয়ায় আমরা উদ্বিগ্ন। আমরা নিজেদের টিম তৈরি করছি।
  7. অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল রাজ্য সরকার। নেতাজি সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগ রয়েছে অনন্ত মহারাজের বিরুদ্ধে।
  8. পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার। আরজি করের পড়ুয়ার দেহ তড়িঘড়ি দাহ করিয়ে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার নির্মল।
  9. ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন, আরজি করের ছাত্রীর দেহ তড়িঘড়ি দাহ করা নিয়ে নতুন করে তদন্ত করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নতুন এফআইআর দায়ের হয়। নতুন এফআইআর-এ অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্যপ্রমাণ লোপাট এবং জোর করে কাজ করানোর অভিযোগ দায়ের হয়।
  10. ফের ডায়মন্ড হারবার থানায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আপ্তসহায়ক সুমিত রায়-সহ মোট ৭৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করার পর অভিজিৎ দাস দাবি করেন, ২০২০ সালের ৬ অক্টোবর ডায়মন্ড হারবারের স্রোতের পোল মোড়ে বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল।
  11. প্রধানমন্ত্রী আবাস বিমা যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। প্রতারণার অভিযোগ ধৃত ১১ জন । পার্ক স্ট্রিট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল বুক করে সাইবার জালিয়াতি চক্র চালানোর অভিযোগ।
  12. ওষুধের দোকানের আড়ালে গর্ভপাতের রমরমা কারবার! দীর্ঘদিন ধরে মোটা টাকার বিনিময়ে মহিলাদের গর্ভপাত করানোর অভিযোগ উঠল ওষুধের দোকানের মালিক সঞ্জীব সাহা ও তার স্ত্রী লিলি সাহার বিরুদ্ধে। ওষুধ ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে মালদার চাঁচল থানার পুলিশ।
  13. রাস্তার উপর দিয়েই বইছে জল। জলমগ্ন কেশিয়াড়ি-খড়্গপুর রাজ্য সড়ক। লেঙ্গামারা পোলে বন্ধ যান চলাচল।
  14. ধেমাজি জেলায় অসম ও অরুণাচল প্রদেশের বিক্ষোভকারীদের মধ্যে বৃহস্পতিবার সকালে ফের নতুন করে সংঘর্ষ। অরুণাচল প্রদেশের পুলিশ শূন্যে গুলি ছুড়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দিয়েছে।
  15. লালকেল্লার বিস্ফোরণে জঙ্গি সংগঠন ‘আল-কায়দা’-র হাত ছিল। এই তথ্য দিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলের মনিটরিং টিম। গত বছর নভেম্বর মাসে দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে ১১ জন নিহত হন। রাষ্ট্রপুঞ্জের ওই টিম জানিয়েছেন, বিস্ফোরণে যুক্ত ছিল আল-কায়দার সহকারী সংগঠন Al-Qaida in the Indian Subcontinent (AQIS)। ওই সংগঠন আফগানিস্তানে সক্রিয়। তারা বাংলাদেশে ঢুকে নাশকতামূলক কাজের চেষ্টা করে চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*