রোজদিন ডেস্ক :
নেতাজি সুভাষ চন্দ্র বসুকে অসম্মানের দায়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান ফিরিয়ে নিলো বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। নগেন্দ্র রায়, যিনি অনন্ত মহারাজ হিসাবে বেশি পরিচিত, সম্প্রতি নেতাজি সুভাষ চন্দ্র বসুর সম্পর্কে একের পর এক অসম্মানজনক মন্তব্য করেছেন। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দেন, নেতাজিকে অসম্মান কোন ভাবেই বরদাস্ত করা হবে না। তিনি সাংসদ, মন্ত্রী, সান্ত্রী যাই হোন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ রাজ্য সরকার তাঁকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করল।
উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনন্ত মহারাজকে এই বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেছিলেন। আজ বিজেপি সরকার বিজ্ঞপ্তি জারি করে তা প্রত্যাহার করল।
কংগ্রেস ও সিপিএম পৃথক ভাবে অনন্ত মহারাজকে গ্রেফতার করার দাবি করেছে।
প্রাক্তন সাংসদ, বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী নেতাজিকে অসম্মান করার জন্য অনন্ত মহারাজকে গ্রেফতারের দাবি করেন। তাঁকে রাজ্যসভার সাংসদ পদ থেকে বরখাস্তের দাবি করেন।
সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষও শুধু সম্মান কাড়া নয়, অনন্ত মহারাজকে গ্রেফতারের দাবি করেছেন।
অনন্ত মহারাজ অবশ্য আজও সাফাই দেন, তিনি নেতাজিকে নিয়ে কিছু বলেননি, ওঁর নামে যা লেখা হয়েছে, তাই বলেছেন।

Be the first to comment