রোজদিন ডেস্ক: আফগানিস্তানের তালিবান সরকারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে তারা দিল্লিতে বিজয় দিবস পালন করবে। আগামী ১৭ আগস্ট এই উপলক্ষে তালিবানের পক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আফগানিস্তানের কট্টর মৌলবাদি তালিবান সরকারের সঙ্গে ভারত সরকারের হৃদ্য সম্পর্কে বিশ্বের অনেক দেশ ই বিস্মিত। সুত্রের খবর, আগামী ১৭ আগস্ট দিল্লির আফগান দূতাবাসের প্রধান নূর আহমেদ নূর এর আয়োজন করছেন। সেখানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি, ভারতে বসবাস কারী আফগান নাগরিক, প্রচার মাধ্যম কে আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারত এখন ও তালিবান সরকার কে স্বীকৃতি না দিলেও গত কয়েক বছরে উভয় দেশের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।
এই প্রথম দিল্লিতে তালিবানের বিজয় দিবস পালন তাৎপর্য পূর্ণ বলে তথ্যভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment