রোজদিন ডেস্ক: রবিবার থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনা চালু হোল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এইদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই প্রকল্পের সূচনা করেন। এর মাধ্যমে হাঁটু প্রতিস্থাপন সহ ১৯৫০ ধরণের রোগের চিকিৎসার সুযোগ মিলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল, স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার আওতায় আসবেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন সরকার কে বিঁধে
বলেন, ওরা ১৬ আগস্ট খেলা হবে দিবস পালন করতো, তাঁরা এইদিন টি আয়ুষ্মান দিবস হিসাবে পালন করলেন।
মুখ্যমন্ত্রী বলেন,এই প্রকল্পে প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার যুক্ত হলেন।।প্রায় ৬ কোটি রাজ্যবাসী এই সুবিধা আবেন। বাকি ৮০ লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা পাবেন।
এই প্রকল্পগুলিতে সারা দেশের ৩৮,৬০৪ টি হাসপাতালে চিকিৎসা পরিসেবা মিলবে। পরিবার প্রতি বছরে ৫ লক্ষ টাকায় চিকিৎসা করা যাবে।
এইদিন হিন্দুস্থান লাইফ কেয়ার লিমিটেডের সঙ্গে রাজ্য সরকারের সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে রাজ্যের ১০০ টি সরকারি হাসপাতালে ” অমৃত ফার্মাসি ” চালু হবে। যেখানে ৫০ থেকে ৮০% কম দামে সব রকমের ওষুধ মিলবে।
উল্লেখ্য, প্রাক্তন সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে রূপায়িত করতে দেয় নি। প্রায় এক ই ধাঁচে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছিল। যাঁরা এর আওতায় ছিলেন,প্রকল্প কার্যকারিতা নিয়ে সংশয়ে আছেন।
স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জি আগে জানিয়েছেন, স্বাস্থ্য সাথী প্রকল্প ও চালু থাকবে।

Be the first to comment