Vande Mataram : বিজেপির অভিযোগ খন্ডন কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : 
বন্দে মাতরম (Vande Mataram) নিয়ে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে বিজেপির অভিযোগ তীব্র ভাষায় খন্ডন করলেন কংগ্রেস নেতৃত্ব।
বিজেপি এই নিয়ে রাজনৈতিক সংঘাত তৈরির চেষ্টা করছে বলে তাঁরা জানান।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সোনিয়া গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি করেন।
কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অমিত শাহের নাম না করে তাঁকে নিশানা করে একের পর এক তোপ দাগেন। বলেন, যিনি ২০২৪, এ সংসদে আম্বেদকরকে অপমান করেছিলেন,২০০২ সাল অবধি যাঁরা জাতীয় পতাকা তুলতেন না, যন্তর মন্তরে যাঁরা পড়ুয়া দের আক্রমণ করলেন, সেই ব্যক্তি কংগ্রেস কে ক্ষমা চাইতে বলছেন! নিজের ও তাঁর প্রভুর (পড়ুন প্রধানমন্ত্রী)
বিপুল ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই এই সব বলা হচ্ছে বলে জয়রাম রমেশ তোপ দাগেন।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও বন্দে মাতরম নিয়ে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে বিজেপির আক্রমণের তীব্র বিরোধিতা করেন। বলেন, যাঁরা বন্দে মাতরম রচয়িতাকে বঙ্কিম দা বলেন, তাঁদের কাছ থেকে কিছু এই নিয়ে তাঁরা শুনতে চান না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*