রোজদিন ডেস্ক: তিনি পড়াশোনা জানেন না বলে দলের কয়েকজন নেতা তাঁকে হামেশাই অপমান করেন। হিঙ্গলগঞ্জের তরুণী বিজেপি বিধায়ক রেখা পাত্রর এই অভিযোগ নিয়ে দলের অন্দরে অস্বস্তি দেখা দিয়েছে।
এবার তিনি জানিয়ে দেন, তাঁর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হলে তিনি নিজেই বিধায়ক পদে ইস্তফা দেবেন।
সম্প্রতি, কয়েকজনকে মারধরের ভিডিও ভাইরাল হলে সেখানে রেখা পাত্র জড়িত বলে অভিযোগ ওঠে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, এই সব ওঁর ব্যক্তিগত, পারিবারিক বিবাদ,এর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই।
এবার রেখা পাত্রর অভিযোগ, তাঁর মা একা থাকেন,তাঁকে মারার চেষ্টা হচ্ছে। মুখে কাপড় বেঁধে এসে ভয় দেখানো হচ্ছে। এই সব নিয়ে তিনি পুলিশের ভূমিকার ও সমালোচনা করেন।
উল্লেখ্য সন্দেশখালি কান্ডে তৃণমূল এর দাপুটে নেতা, ওখানকার ত্রাস শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলে সংবাদের শিরোনামে এসেছিলেন রেখা পাত্র। এবার তিনি বিধায়ক ও হয়েছেন। কিন্তু নানা কারণে দলের একাংশের ওপর তিনি ক্ষুব্ধ।

Be the first to comment