BYE ELECTION: উপ নির্বাচনের আগে নন্দীগ্রাম ও রেজিনগরে বাড়ছে কেন্দ্রীয় বাহিনী

Spread the love

প্রতিবেদন: আসন্ন বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে নন্দীগ্রাম ও রেজিনগরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, নন্দীগ্রামে ৩৭ কোম্পানি এবং রেজিনগরে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গে থাকা ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্য থেকেই এই বাহিনী নেওয়া হবে। এর জন্য আলাদা করে বাহিনী চাওয়া হবে না, প্রশাসনের তরফে এমনই পরিকল্পনা করা হয়েছে। কমিশনের মতে, স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত। ভোটের আগে এলাকায় রুট মার্চ, এলাকা দখলদার মুক্ত রাখা এবং ভোটারদের আস্থা বাড়াতে কেন্দ্রীয় বাহিনী সক্রিয় ভূমিকায় থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*