রোজদিন ডেস্ক: বিজেপি র শাসনে গোয়ার জমি, পরিবেশ, ঐতিহ্য, পরিচিতি সব ই বিপদের মুখে। জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল সমাজ মাধ্যমে বিজেপি কে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, শাসক দলের লোভ ও দুর্নীতির জন্য গোয়ার পরিস্থিতি বিপদের মুখে। গত এক দশকে এই রাজ্যে গোয়ার মানুষদের কাছে এক কোটি বর্গ মিটার জমি ছিনিয়ে নিয়ে বড় শিল্পপতি, নির্মাণ সংস্থাকে দেওয়া হয়েছে। কে সি বেণুগোপালের আর ও অভিযোগ, বিজেপি শাসনে গোয়ায় অপরাধ,হিংসা,ধর্ষণ, দিন দিন দুর্নীতি বেড়েই চলেছে।। কর্মসংস্থান নেই।।
বিজেপি বিধায়ক দের কেনার নোংরা রাজনীতি করছে।।
এই সবের প্রতিবাদে গোয়া ও তার অধিবাসীদের রক্ষা র উদ্দেশ্যে মঙ্গলবার গোয়া রক্ষণ যাত্রা শুরু করছে।
এই গণ আন্দোলন কে সমর্থন করতে তিনি গোয়ার সব অধিবাসীদের আর্জি জানান।

Be the first to comment