- আজ মঙ্গলবার উত্তরবঙ্গের তিন জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা।
- আজ আলিপুরদুয়ারের সুভাষিনী চা বাগান ময়দানে সভা করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে বন দফতরের অনুষ্ঠানে অংশ নেবেন।
- এরপর জলদাপাড়া জাতীয় উদ্যানে গিয়ে দুটি শাবক হাতির নামকরণ করার পাশাপাশি কয়েক বছর আগে শর্ট সার্কিটের জেরে পুড়ে যাওয়া ঐতিহাসিক হলং বাংলো সংস্কারের কাজও খতিয়ে দেখবেন।
- কালীঘাট তৃণমূল শিবিরের সাংসদ কীর্তি আজাদ আজ সকালে ভবানী ভবনে গিয়ে সিআইডি কর্তাদের জেরার মুখোমুখি হন। তাঁর বিরুদ্ধে দুর্গাপুরের এক ব্যবসায়ী তোলাবাজি ও হুমকির অভিযোগ এনেছেন।
- ওই মামলায় সিআইডি তাকে তলব করলেও উচ্চ আদালত থেকে তিনি আগেই রক্ষাকবচ পেয়েছেন।
- প্রাক্তন সাংসদ কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ভোটগ্রহণ আগামী ১৬ অক্টোবর, ঘোষণা নির্বাচন কমিশনের।
- গত ১৬ জুলাই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। শিবির বদলে তিনিই আবার ওই আসনে প্রার্থী হবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে।
- আগামী ৯ অক্টোবর ওই আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ অক্টোবর উত্তর প্রদেশের দশটি ও উত্তরাখন্ডের একটি আসনেও রাজ্যসভা নির্বাচন হবে।
- আজ ২২ সেপ্টেম্বর ২০ জন এনসিপিআই সাংসদের জবাব দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে, স্পিকারের নোটিশের জবাব কি দেবেন তারা, বাড়ছে জল্পনা
- রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হোক ভারত। নয়াদিল্লির সমর্থনে এবার এগিয়ে এল মধ্য ইউরোপের চার দেশ হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র।
- এই চার দেশকে নিয়ে তৈরি ‘ভিসেগ্র্যাড’ গোষ্ঠী জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর জানিয়েছে, উন্নয়নশীল দেশগুলির প্রতিনিধি হিসেবে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়া উচিত।
- আমেরিকার নিউইয়র্ক শহরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বার্ষিক অধিবেশন চলছে। তাতে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অধিবেশনের ফাঁকে ওই চার দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর।

Be the first to comment