- গত কয়েকদিন ধরে সাংবাদিক সম্মেলন, সোশ্যাল মিডিয়ায় প্রচার, তারপরও কার্যত জনশূন্য শ্রীরামপুর কোর্ট ময়দানে মমতার জনসভা। তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী
- সভায় মেরেকেটে ১৫০ জন লোক ছিল। ১৭০ জন পুলিশ ছিল, মন্তব্য মুখ্যমন্ত্রীর।
- এই রাজ্যে বিজেপির জয় যাঁদের সহ্য হচ্ছে না, তাঁরাই একটি সংবাদপত্রের প্রতিবেদনকে হাতিয়ার করে শোরগোল তৈরি করার চেষ্টা করছেন, এসআইআর নিয়ে কমিশনের পাশে দাঁড়িয়ে তোপ শুভেন্দুর।
- ওদের সঙ্গে জুটেছে সিপিএমও। যাদের সঙ্গে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৈরি হয়েছিল, এখন তাদের সঙ্গেই উনি হাত মেলাচ্ছেন। মুখ্যমন্ত্রীর নিশানায় তৃণমূল কংগ্রেস।
- রবিবার সকালে রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী-সহ বিজেপি নেতারা।
- এই সফরে দু’দিন রাজ্যে থাকবেন বিজেপি সভাপতি। রবিবারই রাজ্য নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক, দুপুরে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রয়েছে রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক।
- শনিবার উত্তরপাড়ার পর রবিবার সকালে বেলেঘাটায় নিজের কেন্দ্রেই ফের আক্রান্ত কুণাল ঘোষ, আমাকে খুনের চেষ্টা, নারকেলডাঙ্গা থানায় বসে বললেন কুণাল।
- সেম থেকে বুধ, টানা তিনদিন বন্ধ ব্যাঙ্ক। এর ফাঁকে রবিবার খোলা হতেই ব্যাঙ্কে দীর্ঘ লাইন গ্রাহকদের।
- বিজেপি বিধায়ক সজল ঘোষ রাজ্যে দলের মুখপাত্র হলেন। শনিবার দলীয় সূত্রে এই খবর জানা যায়। শুক্রবারের পর শনিবারও দলের বেশ কিছু সাংগঠনিক রদবদল করা হয়।
- দূর্যোগ কাটিয়ে রবিবার সকাল থেকে মেঘমুক্ত শহরের আকাশ, নেই বৃষ্টি।
- ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। থাকবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- সিবিএসই-তে বড়সড় প্রশাসনিক রদবদল। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ২০০১ ব্যাচের আইএএস আধিকারিক মনদীপ কে ভান্ডারি।

Be the first to comment