দশে দশ

Spread the love
  1. কলকাতায় দলীয় বিধায়কদের একাংশকে শুধু তোলাবাজি বন্ধ করতেই বললেন না, সেই সঙ্গে তাঁদের সহজ–সরল জীবন কাটানোর পরামর্শ দিলেন‍ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। রবিবার নিউ টাউন কনভেনশন সেন্টারে দলীয় বিধায়ক এবং পদাধিকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে তিনি বিধায়কদের সতর্ক করে বলেন, ‘নামী–দামি গাড়ি চেপে ঘুরবেন না। শুধু দল নয়, মানুষও কিন্তু আপনাদের জীবনযাত্রার উপর নজর রাখছে।’
  2. পাশাপাশি, মন্ত্রী–বিধায়কদের আপ্ত–সহায়ক, গাড়ির চালক অথবা বাড়ির কেউ যাতে দুর্নীতিতে জড়িয়ে না পরেন, সে বিষয়েও সবাইকে সজাগ থাকতে বলেছেন নীতিন।
  3. রাজ্যের সব ক’টি জেলা হাসপাতালে এ বার চালু হতে চলেছে ২৪ ঘণ্টার সেন্ট্রাল ল্যাব পরিষেবা। রোগীদের ভোগান্তি কমাতে যাতে নভেম্বরের মধ্যে ১০০ শতাংশ অনলাইন রিপোর্ট চালু হয়ে যায়, সেটাও নিশ্চিত করা হচ্ছে। চালু হবে ব্যাকটিরিয়া ও হিস্টোপ্যাথলজির মতো উন্নত পরীক্ষাও।
  4. আপাততত স্থগিত করে দেওয়া হল তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘট। ব্যাঙ্ক ইউনিয়নের তরফেই রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঘোষণা করা হয় যে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা স্থগিত করে দেওয়া হল।
  5. মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিশেষ নির্দেশে রবিবারই সমস্ত ফরেস্ট ডিভিশনে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য টাকা ছাড়া শুরু হয়েছে প্রশাসনের তরফে।
  6. বাইকে করে এসে বিজেপির বুথ সভাপতিকে কাছ থেকে গুলি করে খুন। শোরগোল বীরভূমের বোলপুরে। মৃতের নাম চন্দন ভোলা। তিনি বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি ছিলেন। রবিবার রাতে বিজেপি নেতার খুন ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
  7. দোকান বন্ধ করে স্ত্রীর সঙ্গে বাড়ি ফেরার পথে এক স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ডানকুনির ১৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর রেল গেট এলাকায়। আক্রান্ত ব্যবসায়ীর নাম পার্থ দাস।
  8. আগামী ৭২ ঘণ্টা দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই।
  9. হরিয়ানার ফরিদাবাদের সেহি গ্রামে রবিবার খেলতে খেলতে মাঠে থাকা খোলা পাতকুয়োয় পড়ে যায় তিন বছরের এক শিশুকন্যা। তড়িঘড়ি সেখানে পৌঁছে উদ্ধারকাজে নামে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তৎপরতার সঙ্গে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।
  10. নেপালের মানাং জেলার হিমলুং হিমাল শৃঙ্গে ভয়াবহ তুষারধসে মৃত্যু হল ২ জনের। এখনও নিখোঁজ ১০ জন। রবিবার ৭,১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমালের বেস ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*