KUNAL GHOSH: কুণাল ঘোষের দ্রুত শুনানির আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

Spread the love

প্রতিবেদন: প্রথমে শনিবার শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে উত্তরপাড়ার কাছে জিটি রোড একদল সশস্ত্র দূষ্কৃতী কুণাল ঘোষের গাড়ি আটকায়। তারপর গাড়ি ভাঙচুর করে তার ওপর হামলাও চালানো হয়। এর পরদিনই রবিবার সকালে নিজের বিধানসভা কেন্দ্র বেলেঘাটাতে আক্রান্ত হন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

পরপর দুদিন তাঁকে খুন করার চেষ্টা হয়েছে, এই অভিযোগ জানিয়ে সোমবার সকালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ। এদিন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হলেও সেই আর্জি খারিজ করে দেয় আদালত। তবে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে।
গত দু’দিনের ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে চিন্তুিত কুণাল। কারা এই কাজ করছে, প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক। তাঁর দাবি বেলেঘাটায় তাঁর নিরাপত্তারক্ষীরা রিভলবার বের না করলে।পরিস্থিতি সামাল দেওয়া যেত না। এর আগে আদালতের তিনি নিরাপত্তা পেতেন, দাবি করে তিনি বলেন, এই সরকার সেই নিরাপত্তাও প্রত্যাহার করে নিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*