Punjab University, ছাত্রী ধর্ষণের অভিযোগে উত্তাল, পিছলো পরীক্ষা

Spread the love

রোজদিন ডেস্ক : 
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এক ছাত্রীকে ধর্ষণের গুরুতর অভিযোগ নিয়ে উত্তাল পঞ্জাব। এর জেরে পিছোনো হয়েছে মিড টার্ম পরীক্ষা। আজ থেকে দশদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাসও স্থগিত রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছেন, এই সময়কালে হোস্টেলে থাকা পড়ুয়ারা নিজেদের বাড়ি গিয়ে থাকতে পারেন। যাঁরা এখানে থাকবেন, তাঁদের হোস্টেলের ভিতরে থাকা, অপ্রয়োজনীয় ঘোরাফেরা, কোন ও রকমের বিশৃঙ্খল কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে৷
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ধর্ষণের ভয়াবহ ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে সব মহলেই। মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওখানে সব ফটকে বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সুপার হরিন্দর গিল জানান।
এর জেরে রাজনৈতিক মহলে ও আলোড়ন উঠেছে। বিজেপি নেতা রবনীত সিং বিট্টুর অভিযোগ, জলন্ধরে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সভা বানচালের লক্ষ্যে ক্ষমতাসীন আপ এই ষড়যন্ত্র করেছে। রাজ্যে তাঁদের দল মাদক বিরোধী প্রচার করে সাধারণ মানুষের সমর্থন পাওয়ায় ক্ষমতাসীন আপ বিচলিত বলে তাঁর দাবি।
অন্যদিকে কংগ্রেস নেতা রাজ কুমার ভার্কার এর জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন। এই ঘটনার সঠিক তদন্ত হয়েছে বলেও তিনি মনে করেন না৷
আগামী বছর পঞ্জাব বিধানসভার নির্বাচনের আগে এই ধরনের ঘটনার অভিযোগ নিয়ে রাজ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
ফাগওয়ারার এই ঘটনার প্রেক্ষিতে গতকাল পড়ুয়া বিক্ষোভে উত্তাল হয় শিক্ষায়তন। রাজ্য সরকার এর উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*