রোজদিন ডেস্ক :
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আগ্রার বাড়ির সামনে কালো কালি দিয়ে “জ্ঞানেশ গদ্দার” লেখা হোল। আজ কংগ্রেস কর্মী সমর্থকরা আগ্রায় তাঁর বাড়ির সামনে তুমুল বিক্ষোভ দেখান। তাঁর ইস্তফার দাবিতে ধ্বনি দেন। বাড়ির মূল ফটক, বাইরের দেওয়ালে কালো কালি দিয়ে গদ্দার লিখে দেন।
গত কয়েকদিন ধরেই সারা দেশে জ্ঞানেশ কুমারের ইস্তফা, গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। আজ ও মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ইত্যাদি রাজ্যে বিক্ষোভ দেখান তাঁরা। বামপন্থীরাও এই দাবিতে আজ পাটনায় প্রতিবাদে নামেন।
আজ আগ্রায় তাঁর বাড়ির সামনে বিক্ষোভ কারীরা জ্ঞানেশ কুমারকে চোর বলেও ধ্বনি দেন। তাঁরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে জ্ঞানেশ কুমারের আঁতাতের অভিযোগ করেন। তাঁর বিরুদ্ধে ক্রমেই সুর চড়াচ্ছেন সব বিরোধীরাই।

Be the first to comment