- এশিয়ান গেমসে পুরুষদের ১৫০০ মিটার ফাইনালে রুপো জিতে অনন্য নজির গড়লেন ভারতীয় অ্যাথলিট গুলবীর সিং। একই এশিয়াডে ব্যক্তিগত ইভেন্টে দু’টি পদক জেতা প্রথম ভারতীয় হলেন তিনি। উত্তরপ্রদেশের ২৮ বছরের এই দৌড়বিদ ভারতীয় সেনায় কর্মরত।
- অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান প্রদান অনুষ্ঠানে গিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনাদের সরকার আপনাদের জন্য আগামী বাজেটে আরও বেশি ভাববে। ভরসা রাখবেন নরেন্দ্র মোদীর উপরে আর নরেন্দ্র মোদীর আশীর্বাদধন্য শুভেন্দুর উপরে।”
- বেলুড়মঠ দর্শনে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার সকাল ১০টা নাগাদ বেলুড় মঠে আসেন। মন্দিরে প্রণাম জানিয়ে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দজী মহারাজের সঙ্গে বৈঠক করেন।
- চন্দন ভল্লা খুনের ঘটনায় বোলপুরের ঘটনাস্থলে সিআইডির ফরেন্সিক দল এবং ডগ স্কোয়াড । এদিন সকাল থেকেই পুলিশ কুকুর নিয়ে চলে তল্লাশি অভিযান । পাশাপাশি এদিন ঘটনা স্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল।
- আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। সোমবার দুপুরে গোপালনগর থানার পুলিশ গোপালনগর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। নিজের গাড়িতে ছিলেন বিশ্বজিৎ। গাড়ি থামিয়ে শুরু হয় তল্লাশি। সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে অভিযোগ।
- সোমবার সকালে নন্দীগ্রামে কংগ্রেসের একটি প্রচার গাড়ি ভাঙচুরের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
- সোমবার সাতসকালেই চাঁচলে ED-র হানা। মুলাই বাড়ি এলাকায় শফিকুল ইসলাম ওরফে লিটনের বাড়িতে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। সাইবার ক্রাইম সংক্রান্ত মামলার তদন্তেই এই অভিযান।
- আসানসোলে বারাবনি অঞ্চলে একটি ড্যামে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বারাবনি ব্লকের পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের মন্দিরা ড্যামে। সুপ্রিয় চক্রবর্তী নামে ওই ছাত্রের এখনও খোঁজ পাওয়া যায়নি।
- জেলাজুড়ে অবৈধ চোলাই মদের কারবার রুখতে জোরদার অভিযানে নামল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এই অভিযানে জেলার একাধিক জায়গায় হানা দিয়ে এখনও পর্যন্ত মোট ৫,২২০ লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল উদ্ধার করেছে। ৪২০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়েছে।
- শালবনি ব্লকের পিড়াকাটার হাড়তোড়া গ্রামে ইলেকট্রিক শকে দুই হস্তিশাবক-সহ একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের এমনটাই জানা গিয়েছে। ওই ব্লকের বাসিন্দা পেশায় কৃষক শ্যামল মাহাতোকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর জমিতেই বেআইনি ভাবে বিদ্যুতের তার ছিল বলে অভিযোগ।

Be the first to comment