রোজদিন ডেস্ক
সাবেক তৃণমূলের কুড়ি জন NCPI সাংসদকে বিজেপির ঘরজামাই বলে তোপ দাগলেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আজ কঠোর ভাবে জানিয়ে দিলেন,ওই কুড়ি জন সাংসদকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া দরকার। দলত্যাগ বিরোধী আইন ও সংসদীয় মর্যাদার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আবার জনগণের সামনে না গিয়ে, নতুন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে এইভাবে লোকসভার মেয়াদ উপভোগ করার অধিকার ওই সাংসদদের নেই। যদি শীর্ষ আদালত, সংসদের অধ্যক্ষ পদ বলে কিছু থাকে তবে এইভাবে ওঁদের নির্বাচনে দাঁড়াতে বাধ্য না করে এমনই তাঁদের সাংসদ পদ উপভোগ
করার সুযোগ দেওয়া উচিত না বলে তিনি মনে করেন।
নন্দীগ্রাম, রেজিনগর উপ নির্বাচনের আগে সুর চড়িয়ে অধীর চৌধুরী আর ও বলেন,এদের কোন রাজনৈতিক জাত, চরিত্র নেই। শুধু ক্ষমতার স্বাদ পাওয়া ই লক্ষ্য বলে মন্তব্য করেন।

Be the first to comment