India Energy Week রাজ্যে পালিত হবে, ইচ্ছা প্রধানমন্ত্রীর ও : মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে আগামী বছরের প্রথমেই ভারত শক্তি সপ্তাহের মেগা আসর বসছে।। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই খবর জানিয়ে বলেন, আগামী বছর ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি
কলকাতায় এই আন্তর্জাতিক স্তরের হাই প্রোফাইল সম্মেলন অনুষ্ঠিত হবে। পশ্চিম বঙ্গে এই সম্মেলন অনুষ্ঠিত হোক প্রধানমন্ত্রী ও চাইছেন বলে মুখ্যমন্ত্রী জানান। তাই রাজ্যের ১১ কোটি মানুষের পক্ষে তিনি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকে ধন্যবাদ জানান।

মুখ্যমন্ত্রী রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। এর পাশে রাজ্যে পরিকাঠামো উন্নয়ন নিয়ে প্রাক্তন সরকারের কঠোর সমালোচনা করেন।
জানান, এই বিশাল আয়োজনের প্রাথমিক প্রস্তুতি হিসাবে সোমবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। দলের জাতীয় সভাপতি নীতিন নবীনের কর্মসূচিতে ব্যস্ত থাকায় স্বপন দাশগুপ্ত, তাপস রায়, দীপঙ্কর জানা,মৌমিতা বিশ্বাস মিশ্র প্রমুখ সেখানে রাজ্যের প্রতিনিধিত্ব করেন। এই মেগা অনুষ্ঠান সফল করতে রাজ্য প্রশাসন, পুলিশ, পরিবহন দফতর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে মুখ্যমন্ত্রী জানান৷ রাজ্যের পেট্রোলিয়াম ক্ষেত্রে রাজ্যের সম্ভাবনা সম্পর্কে মুখ্যমন্ত্রী উত্তর ২৪ পরগণার অশোকনগরের উল্লেখ করেন।।ওখানে সফল ভাবে তেল উত্তোলন ও হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে প্রাক্তন সরকার নেতিবাচক ভূমিকা নিয়েছিল বলে অভিযোগ করেন।

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ভারত শক্তি সপ্তাহের বিশালত্বের কথা তুলে ধরেন।২০২৩ সালে বেঙ্গালুরুতে ৩৫ হাজার প্রতিনিধি নিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছিল।২০২৭ সালে তা ৭৫ হাজারে পৌঁছবে বলে তাঁর আশা। ১২০ টি দেশ থেকে প্রতিনিধি রা আসবেন। ৫৫০ জনের বেশি আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও এই সম্মেলনে যোগ দেবেন। এটি শুধু সর্বভারতীয় নয়,আন্তর্জাতিক অনুষ্ঠান ও।
মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, রাজ্যে একজন ডায়নামিক তরুণ মুখ্যমন্ত্রী আছেন বলে প্রধানমন্ত্রী মনে করেন,তাই এবার এই রাজ্যে তাঁরা ভারত শক্তি সপ্তাহ পালন করবেন।
অশোকনগরে ও এন জি সি ইতিমধ্যে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। রাজ্য সরকার এখনকার মত সহযোগিতা করলে রাজস্ব রাজ্যের হাতেই আসবে বলেও তিনি জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*