রোজদিন ডেস্ক: কংগ্রেস সহ বিরোধী রা নির্বাচনে পরাজিত হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগে। কিন্তু নিজেরা জিতলে কোন কথা বলে না, সোমবার বিজেপি র জাতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী র উদ্দেশ্যে তোপ দেগে বলেন, তাঁরা যেন পরাজয় থেকে শিক্ষা নেন।তা যদি না করেন তবে ভবিষ্যতে তাঁদের আরও বড় শিক্ষা পেতে হবে বলে হুঁশিয়ারি দেন। সোমবার পানিহাটির এক অনুষ্ঠানে এই সব বলেন তিনি। ঢালাও প্রশংসা করেন মুখ্যমন্ত্রীর।
নীতিন নবীন বলেন, নিজেদের পরাজয়, হতাশার জেরে বিরোধী রা অধৈর্য হয়ে পড়েছে। কংগ্রেস সহ বিরোধী দের তীব্র কটাক্ষে বিঁধে তিনি বলেন, যখন তারা কেরলম, তামিলনাড়ু তে জেতে তখন নির্বাচন কমিশনের কথা মনে হয় না। যখন পশ্চিম বঙ্গ, অসম, উত্তর প্রদেশে পরাজিত হয়, তখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ,রাগ, হতাশা উগরে দেয়।
পানিহাটির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ একাধিক মন্ত্রী, নেতা উপস্থিত ছিলেন।।প্রাক্তন সরকারের আমলে রাজ্যে মহিলাদের সুরক্ষা ছিল না, পশ্চিম বঙ্গের মত সমৃদ্ধ রাজ্যে আগের সরকার দূরদর্শিতা র অভাবে কিছুই করতে পারেনি বলে মন্তব্য করেন।

Be the first to comment