প্রতিবেদন: রাজ্যের মন্ত্রী থাকাকালীন দুর্গাপুজোকে সামনে রেখে ইউনেস্কোর নাম ব্যবহার করে তিনি ও তাঁর স্ত্রী বেআইনি ভাবে প্রচুর টাকা তুলেছেন। আগেই তাঁর বিরুদ্ধে এই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্তে মঙ্গলবার সকালে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বা ইডি। এদিন সকালে তাঁর বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু মন্ত্রীই নন, তাঁর বেশ কয়েকজন আত্মীয় ও ম্যানেজারের বাড়িতেও চলছে তল্লাশি। এদিন সকালে ইডি আধিকারিকরা কয়েকটি দলে ভাগ হয়ে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি শুরু করেন। ইন্দ্রনীল সেনের কসবার বাড়ি ছাড়াও ইভেন্ট ম্যানেজার অরিজিৎ দাশগুপ্তর পঞ্চসায়রের বাড়িতেও গিয়েছেন তারা। একই সঙ্গে হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্কের কয়েকটি ঠিকানাতেও চলছে তল্লাশি। জানা গিয়েছে এগুলি সবই মন্ত্রীর আত্মীয় ও তাঁর সংস্থা কর্তাদের বাড়ি বা অফিস।
সর্বশেষ খবর, প্রতিটি বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। চলছে তল্লাশি ও জেরা। এছাড়াও হুগলির সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের একটি বাগানবাড়িও রয়েছে। শোনা যাচ্ছে, সেখানেও ইডি আধিকারিকরাও হানা দিয়েছেন। লক্ষ্য একটাই, আর্থিক দুর্নীতির উৎস খুঁজে বের করা।

Be the first to comment