- আজ জ্ঞানেশ কুমার হঠাও অভিযান নিয়ে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের বৈঠকে নজর রাজনৈতিকমহলের।
- বৈঠকে কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম শীর্ষ নেতারা থাকছেন। তবে নেই অখিলেশ যাদব। থাকবেন তাঁর প্রতিনিধি। ভার্চুয়ালি থাকবেন উদ্ধব ঠাকরে।
- তৃণমূলের তরফে মমতা, অভিষেক ছাড়াও থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনরা।
- বৈঠকে গুরুত্বপূর্ণ অনুপস্থিতি আপ ও ডিএমকে-র। না থাকার সম্ভাবনা ন্যাশনাল কনফারেন্সেরও।
- পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রামে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আসার আগে সেজে উঠছে বীরসিংহ গ্রাম।
- তলব পেয়ে বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। চলছে জেরা।
- মঙ্গলবার প্রায় ১৬ ঘন্টা তাঁর কসবার বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি।
- জেল থেকে ছাড়া পাওয়ার আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার।
- মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। তবে কাগজপত্র এখনও না পৌঁছনোয় জেল থেকে ছাড়া পাননি নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।
- মঙ্গলবার কাশ্মীর উপত্যাকার বদগাঁওয়ে এনকাউন্টারে খতম কুখ্যাত লস্কর জঙ্গি মুসা।
- সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত-র অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসে তাণ্ডব। ঘটনার তদন্তে এবার সিট গঠন করল লালবাজার।
- যুগ্ম কমিশনার (অপরাধ) কুণাল আগরওয়ালের-র নেতৃত্ব ৬ সদস্যের সিট গঠিত হয়েছে।বৃহস্পতিবারের মধ্যে সিট প্রথম তদন্ত রিপোর্ট জমা দেবে রাজ্য সরকারকে।

Be the first to comment