রোজদিন ডেস্ক :
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রকাশ্যে চোর, ডাকাত বলে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে ইন্ডিয়া জোটের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে দৃশ্যত রীতিমত ক্ষিপ্ত মমতা ব্যানার্জি বলেন, জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতেই হবে। এটাই একমাত্র এজেন্ডা। রীতিমত চিৎকার করে তিনি বলেন, বিহার, মধ্য প্রদেশ, হরিয়ানা, ছত্তিসগড় সব জায়গায় ওরা (বিজেপি) ভোট চুরি করে জিতেছে। ২০২৪ সালেও ভোট চুরি করে জিতেছে৷ জ্ঞানেশ কুমারকে চোর, ডাকাত বলে সর্বসমক্ষেই তীব্রভাবে আক্রমণ করেন। জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে আন্দোলন, বিক্ষোভ তীব্র হবে বলে সুর চড়ান। পনের বছর পর পশ্চিম বঙ্গের মসনদ হারানো প্রাক্তন মুখ্যমন্ত্রী তীব্র কন্ঠে বলেন, বাংলায় ও ওরা ( বিজেপি) ভোট লুট করেছে। ইভি এম পুড়িয়েছে। ভ্যানিশ কুমারকে ইস্তফা দিতেই হবে।
সূত্রের খবর, বৈঠকেও বিজেপি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা ব্যানার্জি। নির্বাচনের পর তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না বলে অভিযোগ করেন।
বৈঠকে তাঁর সঙ্গে অভিষেক ব্যানার্জি সহ অন্য নেতারা ছিলেন।
সাংবাদিক বৈঠকে প্রথমে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জ্ঞানেশ কুমার ইসুতে ইন্ডিয়া জোটের পরবর্তী কর্মসূচিগুলি ঘোষণা করেন। এরপর মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী বক্তব্য রাখেন।
আজকের বৈঠকে যোগ দিলেও মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের নেতা হিসাবে রাহুল গান্ধী কে মানবেন কিনা তা স্পষ্ট নয়।

Be the first to comment