PM hails পাইলট স্মিতকে, কুর্নিশ জানালেন নেতানিয়াহু

Spread the love

রোজদিন ডেস্ক : 
নিজের প্রাণ বিপন্ন করে একশো চুয়াত্তর জন বিমানযাত্রী র প্রাণ বাঁচানোর জন্য ক্যাপ্টেন স্মিত মচ্ছর-কে “বীর” বলে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
বস্তুত সারা পৃথিবীই এখন অসমসাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের উচ্ছসিত প্রশংসা করছে।
ভারত তাঁর জন্য গর্বিত বলেও জানিয়েছেন উচ্ছসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজ মাধ্যমে তিনি বলেন, শতাধিক মানুষের জীবন বাঁচানো ও একটি বড় বিপর্যয় এড়ানোর জন্য তাঁর এই সাহসিকতার জন্য দেশ গর্বিত।

স্মিত মচ্ছরকে নায়ক অভিহিত করে প্রধানমন্ত্রী আরও বলেন, চরম বিপদ ও গুরুতর আঘাত নিয়েও তিনি অন্যদের জীবন রক্ষায় অসীম সাহস ও অবিচল সঙ্কল্পের পরিচয় দিয়েছেন। ওঁকে নিয়ে ভারত গর্বিত।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্মিত মচ্ছর-কে কুর্নিশ জানিয়ে বলেন, গুরুতর আহত হয়েও তিনি ককপিটেদ দরজা খোলেন, পালটা প্রতিরোধ গড়ে তোলেন, যাত্রী ও বিমান কর্মীদের সহায়তায় হামলাকারীকে কাবু করেন, এর ফলে আকাশে, ভয়াবহ বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তিনি ইজরায়েলি নাগরিক সহ শতাধিক যাত্রীর জীবন বাঁচিয়েছেন। তিনি প্রকৃতই একজন বীর!

উল্লেখ্য, গতকাল তেল আভিভ গামী বিমানে মাঝ আকাশে সহ পাইলটের ছুরিকাঘাতে গুরুতর আহত ভারতীয় তরুণ পাইলট স্মিত মচ্ছর এখন সৌদির হাসপাতালে চিকিৎসাধীন। ওখানকার ভারতীয় দূতাবাস অহরহ তাঁর শারীরিক অবস্থা তদারকি করছে। এখন তিনি স্থিতিশীল বলে দূতাবাস সূত্রে জানা যায়।
সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*