রোজদিন ডেস্ক : পিকনিকের আনন্দ মুছে গেল গভীর বিষাদে। মহারাষ্ট্র র রায়গড়ে গভীর সমুদ্রে তলিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারাল আট জন পড়ুয়া। পুণের এক কোচিং কেন্দ্র থেকে রায়গড়ের সমুদ্র সৈকতে পিকনিক করতে গেছিল পড়ুয়ারা।। পঁচিশ জন ছাত্র, সতের জন ছাত্রী র সঙ্গে ছিলেন ছয় জন শিক্ষক ও। সূত্রের খবর, অনেকেই সমুদ্রে স্নান করতে নেমে অনেকটা দূরে চলে যায়।
গভীর সমুদ্রে গিয়ে তারা তলিয়ে যায় বলে পুলিশের অনুমান।। কিশোর ছাত্ররা সকলেই একাদশ – দ্বাদশ শ্রেণির ছাত্র। আজ সন্ধ্যায় স্থানীয় মানুষ, পুলিশ এক এক করে তাদের উদ্ধার করে দ্রুত বোরলির স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক রা তাদের মৃত ঘোষণা করেন। এক সঙ্গে প্রাণবন্ত, উচ্ছল আট জনের মর্মান্তিক মৃত্যু তে সহপাঠী, শিক্ষক রা স্তম্ভিত, শোকস্তব্ধ। পরিবার সহ গোটা এলাকা শোক মগ্ন।
পুণে থেকে দেড়শো কি. মি দূরের এই জনপ্রিয় সমুদ্র সৈকতে বহু মানুষ পিকনিক করতে যান। আজকের এই মর্মান্তিক ঘটনা ওখানকার সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে।
মহারাষ্ট্র র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই মর্মন্তুদ ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন।।
সমাজ মাধ্যমে তিনি এই ঘটনা কে অত্যন্ত হৃদয় বিদারক, দুঃখ জনক বলে জানান। স্থানীয় প্রশাসন তাদের দেহ আলান্দিতে ফেরানোর ব্যবস্থা করছে।

Be the first to comment