রোজদিন ডেস্ক : পুজোর মাসে সমস্যায় পড়বেন রেশন গ্রাহকরা। মোট ১২ দিন বন্ধ থাকবে রেশন দোকান। অক্টোবর মাসে পশ্চিমবঙ্গে একাধিক সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি থাকবে। এই সময়ে চাল, গম, চিনি কিচ্ছু মিলবে না। ফলে মাসের প্রয়োজনীয় রেশন ১৮ অক্টোবরের মধ্যে তুলে ফেলার আর্জি জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতরের তরফে। ২ অক্টোবর গান্ধীজয়ন্তী, ১০ অক্টোবর মহালয়া এবং দুর্গাপুজোর সময় ১৮ অক্টোবর মহাসপ্তমী থেকে ২১ অক্টোবর বিজয়া দশমী, ২৬ অক্টোবর লক্ষ্মীপুজোয় অতিরিক্ত ছুটিও রয়েছে। এ ছাড়া, সোমবারের সাপ্তাহিক বন্ধ এবং মাসের শুরু ও শেষদিনের নির্ধারিত বিরতিতে অক্টোবর মাসে সমস্যায় পড়বেন সাধারণ রেশন গ্রাহকরা।

Be the first to comment