Bikash Bhattacharya র বাড়িতে হামলার প্রতিবাদে মিছিল

Spread the love

রোজদিন ডেস্ক : বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বাড়ি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট এলাকায় বিশাল মিছিল হয়। তাঁর বাড়ির সামনে সংক্ষিপ্ত সভায় বিকাশ ভট্টাচার্য দৃপ্ত কন্ঠে কট্টর হিন্দুত্ব বাদী দের নিশানা করে বলেন,এই মৌলবাদী শক্তি তাঁদের যুক্তি খন্ডন করতে পারছে না। সমাজ মাধ্যমে ওরা নর্দমার ভাষায় বামপন্থীদের আক্রমণ করে। কিন্তু যুক্তি, বহুত্ববাদ, গণতন্ত্রের পক্ষে তাঁদের লড়াই জারি থাকবে।
মিছিলে কান্তি গাঙ্গুলি, রাহুল ঘোষ,রতন বাগচি, মোনালিসা ঘোষ, শামিম আহমেদ, সায়ন ব্যানার্জি, ফিরদৌস শামিম প্রমুখ ছিলেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইদিন তাৎপর্য পূর্ণ ভাবে বিকাশ ভট্টাচার্য র বাড়ি আক্রমণের তীব্র নিন্দা করেন। তাঁর কার্যকালের সময় তিনি প্রকাশ্যেই বিকাশ ভট্টাচার্য র বিরুদ্ধে আক্রমণ শানাতেন। তাঁর শিবিরের বিধায়ক কুণাল ঘোষ ও এই ঘটনার তীব্র নিন্দা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*