রোজদিন ডেস্ক: রাজ্য সরকার মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত করার কথা ভাবছে। সূত্রের খবর, একে স্কুল সার্ভিস কমিশনের( এস এস সি) সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে। তা কার্যকর হলে এস এস সি র মাধ্যমে স্বীকৃত মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ করা হবে। এর জন্য বিধান সভা য় দুটি পৃথক বিল ও আনা হবে। সরকারের দাবি, শিক্ষালয় গুলিতে স্বচ্ছতা র সঙ্গে শিক্ষক নিয়োগের লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলতি বছরেই এই বিষয়ে পদক্ষেপ নেবে রাজ্য।

Be the first to comment