Koyel Mallik বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রত্যাশিত ভাবে অভিনেত্রী কোয়েল মল্লিক (Koyel Mallik) বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন। আগামী ১৬ অক্টোবর এই নির্বাচন হওয়ার কথা ছিল।আজ ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। অন্য কোন প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন।।
উল্লেখ্য প্রাক্তন সরকারের আমলে সাবেক তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন কোয়েল মল্লিক।।যদিও এক দিন ও অধিবেশনে যোগ দেননি। রাজ্যে পালাবদলের পর তিনি সাংসদ পদে ইস্তফা দেন। ঘাসফুল শিবির ছেড়ে যোগ দেন পদ্মশিবিরে। ফুল বদলে ফের রাজ্যসভার সাংসদ হলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
আজ বিধানসভা ভবনে সাংসদের শংসাপত্র পাওয়ার পর তিনি জানান, দেশের জন্য কাজ করতে চান তিনি। এবার বিজেপির রাজ্যসভার সাংসদ হিসাবে রাজনীতিতে নতুন ইনিংস শুরু হোল তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*