- বাংলার দুটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। অসমেও একটি লোকসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। আর বিজেপির এই জয়ের জন্য সাধারণ মানুষকে ‘কৃতজ্ঞতা’ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- ভোটারদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দলের কর্মী ও সমর্থকদেরও কঠোর পরিশ্রমের প্রশংসা করলেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী স্পষ্ট করলেন, ‘মানুষের কল্যাণে কাজ করতে এবং আরও উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।’
- উপনির্বাচনের ভোটপ্রচারে গিয়ে সংখ্যালঘুদের বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটের ফল প্রকাশ হতেই সেই বন্ধুত্বের ছবি স্পষ্ট। সংখ্যালঘুরা আবেদনে সাড়া দিয়েছেন। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী। করজোড়ে সংখ্যালঘুদের ধন্যবাদ জানালেন তিনি। তিনি বলেন, “সরকারের বন্ধুত্বের হাত ধরেছেন সংখ্যালঘুরা, সরকারের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে বন্ধুত্ব করতে চান, আমি খুশি”।
- দিনভর বৈঠক করলেন RSS প্রধান মোহন ভাগবত। শুক্রবার মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ প্রান্তের সংগঠকদের সঙ্গে দেখা করেন তিনি। শনিবার সকালেই তিনি বর্ধমান ছাড়বেন।
- আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর কনভয়ের গাড়ি আটকে হেনস্থার অভিযোগ উঠল ঝাড়গ্রামের বালিভাসা টোলপ্লাজ়ার কর্মীদের বিরুদ্ধে। পরে মন্ত্রী ঝাড়গ্রামের পুলিশ সুপারকে বিষয়টি জানালে মন্ত্রীর কনভয়ের গাড়ি ছাড়া হয়। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে।
- সশস্ত্র দেহরক্ষী দেওয়া হলো অনুব্রত মন্ডলকে। কয়েকদিন আগেই সিউড়িতে অনুব্রতর পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালিয়েছিলেন কয়েকজন। তারপরেই এই সিদ্ধান্ত
- নাগেরবাজারে CESC-র ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে আগুন। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দমকলের ৪টি ইঞ্জিন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছে।
- যৌন হেনস্থার অভিযোগে বরখাস্ত করা হলো জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আঙ্গোমা বিমল আকোইজাম-কে। বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রী ওই অধ্যাপকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিলেন।
- প্রায় ৯ মাস আত্মগোপন করে থাকার পরেও শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার মধ্যরাতে জঙ্গি যোগের অভিযোগে বিহার থেকে মজিবুর রহমানকে গ্রেফতার করল এনআইএ।
- ভয়াবহ পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হলো রায়গঞ্জে। গুরুতর জখম আরও এক জন। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে মাড়াইকুরা গ্রামের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে একটি মুরগি বোঝাই গাড়ি। দুর্ঘটনায় সোহেল আখতার (৪৫), সায়েম আখতার (১৬), রমজান মোমিন (২৯), হাসনাত আলি (১৬) এবং মহম্মদ মোস্তাফার (১৮) মৃত্যু হয়।

Be the first to comment