MID DAY MEAL: মিড ডে মিলে ফের সংস্থা বদল, অক্ষয় পাত্রের পর এবার এল অন্নমৃত

Spread the love

রোজদিন ডেস্ক: পড়ুয়াদের পাতে পুষ্টিকর ডিম দেওয়া নিয়ে বিতর্কের মুখে পড়ে ইস্কনের সহযোগী সংস্থা অক্ষয় পাত্র-র হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল মিড-ডে মিলের দায়িত্ব। কিন্তু ফের একবার ইস্কনেরই আর এক সহযোগী সংস্থা অন্নমৃত ফাউন্ডেশন-এর হাতে গোটা রাজ্যের মিড-ডে মিলের দায়িত্ব তুলে দিল শুভেন্দু অধিকারীর সরকার। শনিবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনস্থ পিএম পোষণ প্রকল্পের স্টেট প্রজেক্ট ডিরেক্টরের তরফে জারি করা এক সরকারি নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাজ্যের ২১টি জেলার জেলাশাসক, শিলিগুড়ির মহকুমাশাসক এবং জিটিএ-কে শিক্ষা দফতরকে পাঠানো ওই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, গোটা রাজ্যে ধাপে ধাপে মিড-ডে মিল সরবরাহের জন্য অন্নমৃত ফাউন্ডেশনকে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। শুধু তাই নয়, ওই বেসরকারি সংস্থাকে ‘সেন্ট্রাল কিচেন’ বা কেন্দ্রীয় রান্নাঘর তৈরির জন্য উপযুক্ত জায়গা খুঁজে দেওয়া থেকে শুরু করে স্কুলগুলির অবস্থান ও পড়ুয়ার সংখ্যা-সহ বিস্তারিত তথ্য তুলে দিয়ে সমস্ত রকম সহযোগিতা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*