পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বস্তারে দীপাবলি পালন করতে গিয়ে মাওবাদী মুক্ত ভারতের কথা উল্লেখ করে জওয়ানদের কুর্নিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  2. তিনি বলেন, ‘ছত্রিসগড়ের বস্তারে এখন উন্নয়নের জোয়ার। আগে দেশের একটা বড় অংশ মাওবাদীদের দখলে ছিল। প্রায়ই মাওবাদীদের হামলা হতো। মাওবাদীদের হাত থেকে মুক্ত দেশে দীপাবলী পালন করছি আমরা।’
  3. প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশ যে সংকল্প নেয়, তা পূরণ করার সামর্থ্য রয়েছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরাব বলেছিলাম, পুরো করিয়ে দেখিয়েছি। বাড়িতে বাড়িতে শৌচালয় বানিয়েছি। আর যখন নেশামুক্ত ভারতের, বিকশিত ভারতের, আত্মনির্ভর ভারতের কথা বলি, তখন দেশ এই লক্ষ্যও পূরণ করবে। আমাকে এই চোখের সামনেই এই স্বপ্নগুলি পূরণ হতে দেখতে চাই, আপনাদের উপর ভরসা রয়েছে। দেশবাসীর উপর ভরসা রয়েছে।”
  4. আদবানির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সিন্ধে জন্ম তাঁর। দেশভাগের সময়ে চলে আসেন দিল্লি। সেখান থেকে কী ভাবে তিনি ভারতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠলেন, সেই কথাই তুলে ধরেন মোদী। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ‘জনসঙ্ঘকে শক্তিশালী করা থেকে বিজেপি গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকার অনস্বীকার্য।’
  5. আজ হিঙ্গলগঞ্জে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন মুখ্যমন্ত্রী। সীমান্ত এলাকা ঘুরে দেখেন। জওয়ানদের মিষ্টিমুখ করান তিনি।
  6. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “৬০০ কিমি সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য সহযোগিতা চেয়েছিল কেন্দ্র। রাজ্য সরকারের কাছে বারবার সাহায্য চেয়েও কাজ হয়নি। জমি দেয়নি। আমরা সরকারে এসেই বিএসএফ-কে জমি দেওয়া শুরু করেছি। আমাদের কাছে দেশ আগে। এই জন্য এইসব কাজ করছি আমরা। বিএসএফ-এর সঙ্গে কো-অর্ডিনেশন বৈঠকও ভালো চলছে।”
  7. অনুপ্রবেশকারী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “অনুপ্রবেশকারীকে বেছে বেছে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত। যে রাস্তা দিয়ে এসেছিল, ওই রাস্তা দিয়ে বের করে দিতে হবে। এটা আমাদের দেশ। ভারতীয় নাগরিকের দেশ। ভারতীয় নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য আমরা বদ্ধপরিকর।”
  8. রবিবার কালীপুজো উপলক্ষে লেক কালীবাড়িতে পুজো দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
  9. পরিচ্ছন্নতা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের বিশেষ পুরস্কার পেতে চলেছে তারকেশ্বর পুরসভা। আগামী ১১ নভেম্বর নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করবে রাজ্য।
  10. কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামের যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল পুলিশ। ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কালীপুজোর দিনগুলি পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় নির্দিষ্ট সময়ের পর থেকে।
  11. স্থানীয় একটি গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারধরের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে বাঁকুড়ার জয়পুরের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা এলাকার অত্যন্ত দাপুটে তৃণমূল নেতা ইয়ামিন শেখকে গ্রেপ্তার করল পুলিশ।
  12. ঘরের ভেতর থেকে মাটি খুঁড়ে বিপুল গাঁজা উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ ঝাড়গ্রাম থানার অন্তর্গত শালবনি অঞ্চলের চন্ডিপুর গ্রামে বিশ্বজিৎ শীল নামের এক বাসিন্দারা ঘরে ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযান চালায় শনিবার রাতে। ঘরের ভেতরে মাটি খুঁড়ে তিন বস্তা গাঁজা উদ্ধার হয়।
  13. লিভ-ইন পার্টনারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার রাতে গড়িয়ার ফর্তাবাদ এলাকার একটি ভাড়ার ফ্ল্যাটে। মৃত যুবকের নাম সার্থক সরকার (২৫)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। এই ঘটনায় অভিযুক্ত তরুণী সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  14. কালীপুজোর চাঁদার জুলুমবাজির অভিযোগ বীরভূমের সিউড়িতে। রবীন্দ্রপল্লিতে এক লজ মালিককে মারধরের অভিযোগ। শনিবার রাতে এই ঘটনা ঘটে। ক্লাব কর্তৃপক্ষের পাল্টা দাবি, চাঁদা নিয়ে কোনও কথাই বলা হয়নি। মারধরের অভিযোগও ভিত্তিহীন।
  15. উত্তরাখণ্ডে তুষারঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন বাঁকুড়ার পাঁচ বন্ধু। তাঁদের মধ্যে ৪ জনের দেহ ফিরিয়ে আনা হলো। শনিবার রিন্টু মণ্ডল (৪০), উদয় ঘোষ (২৯), তাপস বাউরির (৩০) ও মনোজ খাওয়াসের (৩৯) মৃতদেহ দেরাদুন থেকে দিল্লিতে আনা হয়। সেখান থেকে বিমানে দমদম বিমানবন্দরে পৌঁছয়। তার পরে সড়ক পথে রবিবার সকালে দেহ নিয়ে যাওয়া হয় বাঁকুড়ার বাড়িতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*