১০টা

Spread the love
  1. বস্তারে দীপাবলি পালন করতে গিয়ে মাওবাদী মুক্ত ভারতের কথা উল্লেখ করে জওয়ানদের কুর্নিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি বলেন, ‘ছত্রিসগড়ের বস্তারে এখন উন্নয়নের জোয়ার। আগে দেশের একটা বড় অংশ মাওবাদীদের দখলে ছিল। প্রায়ই মাওবাদীদের হামলা হতো। মাওবাদীদের হাত থেকে মুক্ত দেশে দীপাবলী পালন করছি আমরা।’
  2. আজ হিঙ্গলগঞ্জে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন মুখ্যমন্ত্রী। সীমান্ত এলাকা ঘুরে দেখেন। জওয়ানদের মিষ্টিমুখ করান তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “৬০০ কিমি সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য সহযোগিতা চেয়েছিল কেন্দ্র। রাজ্য সরকারের কাছে বারবার সাহায্য চেয়েও কাজ হয়নি। জমি দেয়নি। আমরা সরকারে এসেই বিএসএফ-কে জমি দেওয়া শুরু করেছি। আমাদের কাছে দেশ আগে। এই জন্য এইসব কাজ করছি আমরা। বিএসএফ-এর সঙ্গে কো-অর্ডিনেশন বৈঠকও ভালো চলছে।”
  3. কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামের যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল পুলিশ। ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কালীপুজোর দিনগুলি পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় নির্দিষ্ট সময়ের পর থেকে।
  4. রবিবার রাতে কাঁথি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের একটি বাইকে গোডাউনে লাগে। ঘটনাস্থলে গিয়েছে দমকলের ২টি ইঞ্জিন। কোনও বাজি থেকে না শটসার্কিট থেকে আগুন লেগেছে, তা খতিয়ে দেখছে দমকল।
  5. হাওড়া স্টেশনে এক যাত্রীকে আটক করে তাঁর কাছ থেকে প্রায় ১.৭৪২ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৪ লক্ষ ৬৪ হাজার ৫৫৬ টাকা।
  6.  গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে রামপুরহাট সানঘাটা পাড়ার তাজ প্যালেস হোটেলে হানা দেয় রামপুরহাট থানার পুলিশ। হোটেলে রমরমিয়ে চলছিল জুয়ার আসর। জুয়ার আসর থেকে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত ১৩ লক্ষ ৪১ হাজার টাকা।
  7. অয়েল ইন্ডিয়া লিমিটেড-এর ট্যাঙ্ক ফার্মে অগ্নিকাণ্ডে চার আধিকারিককে সাসপেন্ড করলেন কর্তৃপক্ষ।
  8. লিভ-ইন পার্টনারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার রাতে গড়িয়ার ফর্তাবাদ এলাকার একটি ভাড়ার ফ্ল্যাটে। মৃত যুবকের নাম সার্থক সরকার (২৫)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। এই ঘটনায় অভিযুক্ত তরুণী সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  9. কালীপুজোর চাঁদার জুলুমবাজির অভিযোগ বীরভূমের সিউড়িতে। রবীন্দ্রপল্লিতে এক লজ মালিককে মারধরের অভিযোগ। শনিবার রাতে এই ঘটনা ঘটে। ক্লাব কর্তৃপক্ষের পাল্টা দাবি, চাঁদা নিয়ে কোনও কথাই বলা হয়নি। মারধরের অভিযোগও ভিত্তিহীন।
  10. স্থানীয় একটি গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারধরের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে বাঁকুড়ার জয়পুরের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা এলাকার অত্যন্ত দাপুটে তৃণমূল নেতা ইয়ামিন শেখকে গ্রেপ্তার করল পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*