রোজদিন ডেস্ক :
বরানগরের জনবহুল লেকপল্লিতে মঙ্গলবার রাতে বন্ধ ফ্ল্যাট থেকে এক তরুণীর মৃত দেহ উদ্ধার নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। অঞ্জলি সাউ (২৬) তাঁর দিদি – জামাইবাবুর ফাঁকা ফ্ল্যাটে এসেছিলেন। বিকেলের পর থেকে তাঁর দিদি ও অন্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। সোমবার তাঁর দিদিরা প্রতিবেশী লতিকা মান্নার কাছে চাবি রেখে গেছিলেন। মঙ্গলবার দুপুরে তাঁর কাছে চাবি নিয়ে দিদির ফ্ল্যাটে যান অঞ্জলি। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন দিদি প্রতিবেশী কে ফোন করেন। তাঁরা গিয়ে বারবার ডেকেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁর মৃতদেহ উদ্ধার করে। বিছানায় শোয়া অবস্থায় তরুণী র দেহে বহু আঘাতের চিহ্ন ছিল। পুলিশের অনুমান, তাঁকে হত্যা করা হয়েছে। দেহ ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা যায়। পুলিশ সিসি টিভি ফুটেজ সহ সব কিছু খতিয়ে দেখছে।

Be the first to comment